Untitled_design__3_-removebg-preview
Image Slide 1
Image Slide 1
Image Slide 1
প্রধান শিক্ষকের বাণী

শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক  অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তাবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসাবে উন্নতির চরম শিখরে আরোহন করেছে। এক্ষেত্রে আমাদের দেশ কাঙ্খিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। যুগের সাথে  সংগতিপৃর্ন বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে  পরিশ্তদ্ধ হতে হয়, পরিপৃর্ন হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষাই হলো আমাদের মৃলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরনের কাঙ্খিত পরিবর্তন। এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সু-নাগরিক হিসাবে গড়ে তোলা। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক মন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষা বান্ধব পরিবেশ। আমি  বিনয়ের সাথে দাবী করি “ আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমিতে ” এসব কিছুর সমম্বয় ঘঠানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক খেলাধুলা সহ গঠনমূলক নানাবিধ শিক্ষা কার্যক্রম যা স্মার্ট বাংলাদেশ গড়তে আরোও একধাপ এগিয়ে নিয়ে যাবে ।

সাবিয়া হক
প্রধান শিক্ষক

আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমি
সম্পাদনায়
যোগাযোগ
সামাজিক যোগাযোগ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত বিদ্যালয় কতৃপক্ষ