Untitled_design__3_-removebg-preview
Image Slide 1
Image Slide 1
Image Slide 1
আমাদের সর্ম্পকে

মরহুম  আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা 

বিদ্যালয়ের ইতিহাস

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন কেন্দুয়া পৌরসভার অর্ন্তগত দক্ষিন প্রান্তে চিরাং রোডে অত্যান্ত সুন্দর ও মনোরম পরিবেশে সরকারী মডেল মসজিদ সংলগ্ন “আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমি” অবস্থিত। বিদ্যালয়ের চারপাশে রয়েছে পাকা রাস্তা, সবুজ চত্বর, পুষ্পকুঞ্জ এক অপরুপ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলেছে যা ছেলে-মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতির ক্ষেত্রে আকর্ষণ সৃষ্টি করে।

কেন্দুয়া পৌরসভা সংলগ্ন ১১নং চিরাং ইউনিয়ন পরিষদ। উক্ত ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একজন সুপরিচিত সমাজ সেবক, শিক্ষানুরাগী ও আদর্শ ব্যাক্তি ছিলেন। তিনি কেন্দুয়া  সরকারী কলেজ , কেন্দুয়া জয়হরী স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ও সভাপতি হিসাবে শিক্ষার মান উন্নয়নের লক্ষে অগ্রনী ভূমিকা পালন করে গেছেন। তিনি কেন্দুয়া পৌরসভা সংলগ্ন বাট্রা গ্রামের একজন কৃতি সন্তান ছিলেন। তিনি জীবদ্দশায় এলাকার সকল মানুষের সার্বিক উন্নয়নকল্পে সচেষ্ট ছিলেন। সমাজের বিভিন্ন স্তরে তার সরব উপস্থিতি ছিল। তিনি এলাকার কোমলমতি ছেলে-মেয়েদের কথা চিন্তা করে ১৯৯৩ সনে তার প্রয়াত পিতার নামে নিজ গ্রামে নামধর ভূঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি “চিরাং বাজার শাহী জামে মসজিদ” প্রতিষ্ঠা সহ এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি এলাকার জনসাধারনের ক্রমবর্ধমান চাহিদা পূরনে এবং পিছিয়ে পরা ছেলে-মেয়েদের কথা চিন্তা করে স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তিনি গত- ১৫.০৩.২০০২ইং তারিখ মৃত্যু বরন করেন।

আদর্শ সুশীল সমাজ গঠন, সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষার বিকল্প নাই। সে রকম শিক্ষার দর্শন, লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে প্রয়াত পিতার স্বপ্ন পূরনে তার বড় সন্তান চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এডভোকেট মোঃ নাজমুল হক ভূঞা (কচি) নারী শিক্ষার উন্নয়নে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে গত- ২৬.০৪.২০০২ইং তারিখ কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া পৌরসভার মেয়র শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রয়াত জনাব আব্দুল হক ভূঞা। বাট্রা গ্রামের অপর কৃতি সন্তান বিশিষ্ঠ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রয়াত এডভোকেট আব্দুর রহমান ভূঞা সাহেবের প্রস্তাবে পৌর এলাকার মধ্যে চিরাং রোডে “আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা গার্লস একাডেমি” নামে একটি মাধ্যমিক বিদ্যালয়  স্থাপনে সকলেই ঐক্যমত পোষন করেন এবং এডভোকেট মোঃ নাজমুল হক ভূঞা (কচি) সাহেব কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান। তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের ঐক্যমতের প্রতি সম্মান প্রদর্শন করে আশ্বস্থ করেন যে, আপনাদের সকলের সহোযোগীতা পেলে একটি মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য এককভাবে আমাদের পরিবার থেকে প্রয়োজনীয় ভূমি ও অর্থের যোগান দেয়া হবে। এ লক্ষ্যে নয় সদস্য বিশিষ্ঠ একটি সাংগঠনিক ও বাস্তবায়ন কমিটি এবং ভবিষ্যতে ট্রাষ্টের মাধ্যমে পরিচালনার লক্ষে সাত সদস্য বিশিষ্ঠ ভূঞা কল্যান ট্রাষ্ট গঠন করা হয়। অতঃপর আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা গার্লস একাডেমি  নামে বিদ্যালয়ের  যাত্রা শুরু হয়। মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূঞার উত্তরাধীকারীগণ যথাক্রমে (১) স্ত্রী- আলহাজ্ব আম্বিয়া রহমান ভূঞা (২) ছেলে- এডভোকেট মোঃ নাজমুল হক ভূঞা (কচি) (৩)  মোঃ এনামুল হক ভূঞা (৪) ডাঃ মোঃ আমিনুল হক ভূঞা (৫) মোঃ সাজেদুল হক ভূঞা (৬) মেয়ে- মিমি ফারহানা হক (৭) সাবিয়া হক, কেন্দুয়া পৌরসভাধীন চিরাং রোডে অত্যন্ত মূল্যবান ৫০ শতাংশ ভূমি প্রতিষ্ঠানের নামে রেজিষ্ট্রি দলিল মূলে হস্তান্তর করেন। তাদের সম্পূর্ন নিজস্ব অর্থায়নে সরকারী বিধি-বিধান অনুসরন করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এলাকার পিছিয়ে পরা ছেলেদের কথা চিন্তা করে ২০১৪ সনে সহ শিক্ষা চালু করা হয় এবং নামের আংশিক সংশোধনক্রমে “আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমি” নাম করন করা হয়।  বিদ্যালয়টি ০১.০১.২০০৪ সনে নিম্ন মাধ্যমিক  স্বীকৃতি ও ০১.০১.২০০৬ সনে মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয় এবং ০১.০৫.২০০৪ সনে জুনিয়র এমপিও ও ২৩.১০.২০১৯ সনে  মাধ্যমিক  এমপিও ভূক্ত হয়। বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা চালু রয়েছে।

আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমি” একটি ঐতিহ্যবাহী সুনামধন্য বেসরকারী মাধ্যমিক প্রতিষ্ঠান। একটি প্রগতিশীল, সমাজ গড়ার লক্ষ্যে আজকের ছেলে- মেয়েদের আগামী দিনের কর্তব্য পরায়ন, দায়িত্বশীল স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য মূল্যবোধ ভিত্তিক উন্নত ও আদর্শ শিক্ষাদান করাই বিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

আলহাজ্ব আতিকুর রহমান ভূঞা একাডেমি
সম্পাদনায়
যোগাযোগ
সামাজিক যোগাযোগ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত বিদ্যালয় কতৃপক্ষ